কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ এ ০৮:১৭ PM
কন্টেন্ট: পাতা
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)- এর ২০০৯-২০১০ অর্থবছর হতে হতে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত প্রশিক্ষণ বিভাগের অগ্রগতির চিত্র:
২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত নিপোর্ট প্রধান কার্যালয় ও এর অধীন ১৩টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই), ২০ টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি) এবং ঢাকাস্থ পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান (এফডব্লিউটিআই)-এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মীডওয়াইফারী অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার মোট ২,২১,২৮৭ জন কর্মসূচী ব্যবস্থাপকসহ বিভিন্ন ক্যাটাগরীর সেবাপ্রদানকারীকে নিপোর্টের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিম্নে অর্থবছর ভিত্তিক প্রশিক্ষণ অগ্রগতি দেখানো হলঃ
| ক্রম | অর্থবছর | প্রশিক্ষণার্থীর সংখ্যা |
| ০১ | ২০০৯-২০১০ | ৭,৯৫০ জন |
| ০২ | ২০১০-২০১১ | ৬,২১১ জন |
| ০৩ | ২০১১-২০১২ | ৬,৮৭০ জন |
| ০৪ | ২০১২-২০১৩ | ৮,১৬৭ জন |
| ০৫ | ২০১৩-২০১৪ | ৭,৫৭৪ জন |
| ০৬ | ২০১৪-২০১৫ | ৬,৭০১ জন |
| ০৭ | ২০১৫-২০১৬ | ১০,৩৫৮ জন |
| ০৮ | ২০১৬-২০১৭ | ১৯,৯৭৫ জন |
| ০৯ | ২০১৭-২০১৮ | ২৬,২৭৫ জন |
| ১০ | ২০১৮-২০১৯ | ৩৬,১৯৭ জন |
| ১১ | ২০১৯-২০২০ | ১৪,৪৩৮ জন |
| ১২ | ২০২০-২০২১ | ১৩,১১৯ জন |
| ১৩ | ২০২১-২০২২ | ২১,৬২৩ জন |
| ১৪ | ২০২২-২০২৩ | ১৩,৭২৩ জন |
| ১৫ | ২০২৩-২০২৪ | ১৫,৬৩০ জন |
| ১৬ | ২০২৪-২০২৫ | ৬,৪৭৬ জন |
| সর্বমোট | ২,২১,২৮৭ জন |
এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরে নিপোর্ট বিশ্বব্যাংকের অ্যাসেট প্রকল্পের অর্থায়নে তাঁর অধীন অধীন ১৩টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই)-তে ১৩ব্যাচে মোট ৩২৫ জন বেকার যুবক-যুবতীকে ০৪ মাস মেয়াদী জেনারেল কেয়ারগিভার (লেভেল-২) মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে।